
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর বঙ্কিম বাজারস্থ মাদ্রাসা সড়কসহ গ্রামীণ জনপদ বৃষ্টিতে জলাবদ্ধতায় ভাসছে। ছাত্র ছাত্রীও সাধারণ মানুষ যাতায়াতে নিদারুণ কষ্ট পাচ্ছেন। অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে চরম দুর্ভোগে পড়ে সর্বশ্রেণী পেশার মানুষ। দেখার যেন কেউ নেই।
জানা যায়, ঈদগাঁওয়ের পরিচিত উপসড়ক খ্যাত আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন। চলাচল নানা ছোটবড় যানবাহনে। এই সড়ক হয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শ শিক্ষা নিকেতন, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহমদ কলেজে ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষের চলাফেরাও কম নয়। পঁচা পানির কারনে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। প্রায় সময় দোকান পাঠ বন্ধ রাখতে হয় তাদের।
স্থানীয় এক ব্যবসায়ীর মতে, ঈদগাঁও বাজারের নির্মিত ড্রেনটি বাজারের দক্ষিণ পাশের অংশে বঙ্কিম বাজার পয়েন্টে খোলা রয়েছে। সেখান থেকেই পুরো বাজারের পঁচা ও দুর্গন্ধময় পানি ড্রেন হয়ে এসেই আলমাছিয়া মাদ্রাসা সড়কেই জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি যাতাযাতে নেই কোন সুব্যবস্থা। যার ফলে মহা দুর্ভোগে পড়েছেন মাদ্রাসায় চলমান পরীক্ষার্থী সহ এইচএসসি পরীক্ষার্থীরাও। ড্রেনটি সংস্কারে দীর্ঘদিনেও কারো নেই মাথাব্যাথা
কজন যানবাহন চালক জানান, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার না থাকার কারণে বঙ্কিম বাজারের মাদ্রাসা সড়কটি পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোংরা পানি রাস্তার উপর ছড়িয়ে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ই ঝুঁকির মুখে পড়ছে। সড়কে মাঝ অংশে গর্তের কারণে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। সেই সাথে পানিতে ডুবে তিনচাকার গাড়ীর মটরও নষ্ট হচ্ছে প্রায়সময়।
পানি নিস্কাশনে লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানালেন পথচারী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
অপরদিকে টানা বৃষ্টিতে ঈদগাঁও মাইজ পাড়ার ভরা খালটি ভরপুর হয়ে পার্শ্ববর্তী বসতবাড়ির উঠানসহ হাঁটাচলার পথ হাটু পরিমান পানিতে প্লাবিত হয়ে পড়েছে। নারী পুরুষরা চলাচলে কষ্ট পাচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে যেতেই অনিহা প্রকাশ করছে। পানির দূর্দশা থেকে মুক্তি পেতে খালটি খননের দাবী এলাকাবাসীর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.