সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বীজতলা তৈরী ও আমন ধান রোপনে ব্যস্ত ঈদগাঁওয়ের কৃষকরা

বীজতলা তৈরী ও আমন ধান রোপনে ব্যস্ত ঈদগাঁওয়ের কৃষকরা

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চলতি মৌসুমে আমন ধান রোপন, বীজতলা তৈরী করতে ব্যস্তমুখর হয়ে পড়েছেন ঈদগাঁওয়ের কৃষকরা। 

 

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আমন ধানের চারা রোপন আর বীজতলা তৈরীতে বিলে সময় দিচ্ছে কৃষক। কৃষকদের ব্যস্ততার যেন ধুম পড়ে বীজতলা তৈরি নিয়ে। বৃষ্টিকে উপেক্ষা করে কৃষকরা জমিতে সময় দিয়ে যাচ্ছেন হরদম। 

 

কোন কোন জমিতে দলবেঁধে কৃষক আমন ধান রোপনে ব্যস্ত, আর কোন জমিতে কৃষক বীজতলা তৈরীতে সময় পার করছেন আর কেউবা আধুনিক যন্ত্র ট্রাক্টরের সাহায্য জমি তৈরীর কাজে ব্যস্ত। এ মৌসুমে বিল জুড়েই এমনি চিত্র চোখে পড়ার মতো।

 

স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ মৌসুমে কৃষকরা অধিকাংশই বিলে নেমে পড়েছে বীজতলা তৈরী ও ধান রোপন করতে। নানান কাজে-কর্মে সময় পার করছেন তারা। অনেক সময় তাদের সাথে কথা বলারও সুযোগ থাকেনা। ভালো ফলনের আশায় তারা কাজে নেমে যান।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত জানান, চলতি মৌসুমে বীজতলা তৈরি আর আমন ধান রোপন চলছে। বীজতলা চারা গাছ যাতে ভালো হয় সেজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শসহ নানান সহযোগিতা করা হচ্ছে। ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নে ৪ হাজার ৫৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.