সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদমে পিআইও’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি 

আলীকদমে পিআইও’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি 

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে আলীকদম উপজেলা পিআইও অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ।

 

জানা যায়, পিআইও কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ২০২৪-২৫ অর্থ বছরের ৩য় পর্যায়ের ২য় কিস্তি প্রকল্পের আওতাধীন বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের বিলের ফাইল দীর্ঘ দিন ধরে আটকে রেখেছেন।

 

আজকের এই অবস্থান কর্মসূচিতে আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রো এবং চারটি ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। 

 

চেয়ারম্যান ও মেম্বারগণ জানান, তারা ২০২৪-২৫ অর্থ বছরের ৩য় পর্যায়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। কিন্তু পিআইও কে এম নজরুল ইসলাম এসব প্রকল্পের বিল পরিশোধের ফাইল আটকে রাখায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

 

চেয়ারম্যান-মেম্বারগণ আরও জানান, বিল পরিশোধের বিষয়ে আলোচনার জন্য আজ সকাল ১০টায় পিআইও কে এম নজরুল ইসলাম তাদের অফিসে আসতে বলেছিলেন। কিন্তু তারা অফিসে এসে দেখেন, অফিসের অন্যান্য স্টাফরা উপস্থিত থাকলেও পিআইও অফিসে নেই। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

 

এই উদ্ভূত পরিস্থিতিতে ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বারগণ প্রাথমিকভাবে পিআইও অফিসের সামনে সাময়িক অবস্থান কর্মসূচি পালন করেন।

 

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দুইদিনের মধ্যে প্রকল্পের বিল পাশ না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মুঠোফোনে কল এবং ম্যাসেজ দিয়েও তার সাড়া পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারি আঙ্গুর মিয়া বলেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারগণ বিল না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস ঘেরাও করেছেন। এই সময় স্যার অফিসে ছিলেন না। 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.