সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বান্দরবানে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

বান্দরবানে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

http://coxview.com/wp-content/uploads/2017/09/Rape-26.jpeg

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের রুমায় ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ যুবক (বন্ধু)এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)কে গ্রেফতার করে। তাদের সকালে রুমা থানায় নিয়ে আসা হয়।

 


ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলেচু পাড়ার পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে গত এক মাস ধরে ওই পাড়ার ৫ যুবক ভয় ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিল। প্রথমে এক বন্ধু ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানায়। পরে ওই ৫ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করতে থাকে। অভিযুক্তরা হলো আলেচু পাড়ার ক্যহ্লাওয়াং মার্মা (৩০), উহাইসিং মার্মা (২২), চহাই মার্মা (২০), ক্যসাইওয়াং মার্মা (২৩), ক্যওয়াংসাই মার্মা (২০)। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারকে জানায়।

 


মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসলে সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 


বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম জানিয়েছেন বিষয়টি নজরে আসার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.