
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার দক্ষিণ টেকপাড়া নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ ও অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ এর পিতা প্রফেসর নুর আহমদ অ্যাডভোকেট অদ্য ২৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৮.০০ ঘটিকার সময় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ ও অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ এর পিতা প্রফেসর নুর আহমদ অ্যাডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.