সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে বাউকুল বাগানে রাতে অন্ধকারে শতাধিক গাছ কর্তন : ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ঈদগড়ে বাউকুল বাগানে রাতে অন্ধকারে শতাধিক গাছ কর্তন : ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের পাহাড়ি জনপথ ঈদগড়ে গভীর রাতে বাউকুল বাগানের শতাধিক গাছ কর্তন করা হয়। এতে বিপাকে পড়েন বাগান মালিক। ১৫ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়।

 

জানা যায়, ঈদগড় ইউনিয়নের ছগিরা কাটায় কৃষক রহিম উল্লাহর “আল্লাহর দান” নামের বাউকুল বাগানে গতকাল গভীর রাতে কে বা কারা শতাধিক বাউকুল গাছ কর্তন করে পালিয়ে যায়। পরের দিন সকালে বাগানে মালিক এসে দেখেই হতভম্ব হয়ে পড়েন। একটি গাছে কমপক্ষে ২/৩ মণ বাউকুল ধরে।

 

কৃষক রহিম উল্লাহ জেলার একজন শ্রেষ্ঠ কৃষক। জাতীয়ভাবে সে বহু পুরস্কার লাভ করেছেন। যে এলাকায় একসময় তামাকের চাষ হতো, রহিম উল্লাহ সেই এলাকায় বাউকুল বাগানসহ বহুবিধ ফলজ গাছের বাগান করে এলাকায় বিপ্লব ঘটানোর পর দেশবিদেশে সুনাম ও পরিচিতি লাভ করেছে।

 

কৃষক রহিম উল্লাহের কাছে জানতে চাইলেই তিনি জানান, রাতের আধারে কারা গাছ কেটে ফেলেছে দেখিনি। প্রশাসনের নিকট জোর দাবী ঘটনায় তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে শাস্তিসহ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হউক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.