সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / জীবন যুদ্ধের কর্মসংস্থানে শিশুরা

জীবন যুদ্ধের কর্মসংস্থানে শিশুরা

জীবন যুদ্ধের কর্মসংস্থানে শিশুরা https://coxview.net/wp-content/uploads/2025/09/Sagar-2025-09-18-at-10.52.46-AM.jpeg

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে পেটের দায়ে ঠেলাগাড়িতে ভারী কাঠ বহনের মত জীবন যুদ্ধের কর্মসংস্থানে নেমে পড়েন শিশুরা। তবে শিশু শ্রম বন্ধের নেই উদ্যোগ।


গতকাল দুপুরে এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন পথচারীরা। ৮ বা ১২ বছরের শিশুরা পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতেই নিজের জীবনের দিকে এক মুহুর্তও তাকান নি। যেভাবে হোক না কেন জীবন যুদ্ধে লড়াই করার সংগ্রামে ঠেলে দিচ্ছেন অভিভাবকরা।


শিশুশ্রম শব্দটি বুঝে উঠার আগেই তাদের হাতে উঠলো ঠেলাগাড়ির হাতল। তবে এর জন্য দায়ী কারা?


শিশুরা বন্ধুদের সাথে খেলার মাঠে দৌড়ঝাপের মধ্যে থাকতে পারত, বই-খাতা নিয়ে স্কুলের ক্লাসে ব্যস্ত থাকতে পারত। কিন্তু পেটের দায়ে তারা এখন শ্রম জগতে। তাদের বয়সে বড়জন ঠেলাগাড়ি টানার দায়িত্ব নিয়েছে, অপরজনরা সমান তালে ঠেলছেন। তাদের পারিশ্রমিক মাত্র ৩শত টাকা।


বড়জন বলেন, চৌফলদন্ডীর স্থানীয় স’মিলের মালিক কামালের মিল থেকে পাশ্ববর্তী খামার পাড়া এলাকায় কাঠগুলো বহন করছি। এতে প্রতিজন শিশু তার বিনিময়ে পাচ্ছে ১শত টাকা।


দৃশ্যটি একদিকে যেমন করুণ, তেমনি সমাজের জন্য চিন্তার বিষয়। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা কেবল তাদের শৈশবকে হারিয়ে দিচ্ছেনা, শিক্ষার সুযোগটাও কেটে দিচ্ছে।


সচেতন মহল মনে করেন, শিশুদের শ্রম থেকে মুক্ত রাখা ও তাদের নিরাপদসহ শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরী। স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনসমুহ সক্রিয় পদক্ষেপ নিলে হয়ত এ শিশুরা নতুন রূপেই শিক্ষা জীবন ফিরে পেতো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.