সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গা ইস্যুতে দুদকের তদন্ত টিমের অভিযান

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গা ইস্যুতে দুদকের তদন্ত টিমের অভিযান

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গা ইস্যুতে দুদকের তদন্ত টিমের অভিযান https://coxview.net/wp-content/uploads/2025/09/Sagar-2025-09-24-at-1.47.18-PM.jpeg

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ‎‎ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ২০২২–২০২৩ অর্থ বছরের তিনটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


‎গতকাল সকালে দুদকের উক্ত টিম প্রথমে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট করে দেয়ার অভিযোগের বিষয়ে তদন্ত চালায়।
‎পরে বিকেলে তারা ইসলামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথি পরীক্ষা করে এবং সরেজমিনে বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।


‎দুদক কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাশকাটায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের তত্ত্বাবধানে নির্মিত দুইটি ড্রেন ও একটি সড়ক ঘুরে দেখেন। প্রকল্পগুলোর মান ও আয়তন যাচাই করতে এলজিইডির কর্মকর্তারা উপস্থিত থেকে ফিতা দিয়ে কাজের পরিমাপ করেন এবং দুদক কর্মকর্তাদের সামনে তা উপস্থাপন করেন।
‎অভিযোগ প্রসঙ্গে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, আমি কোনদিন ইউনিয়ন পরিষদের প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি করেছি, এমনটি কেউ বলতে পারবে না। বরং অনেক কাজ আমি নিজের অর্থায়নে করেছি।


‎শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। আজকের এই অভিযানের উদ্দেশ্যও হলো প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ ও কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম ও বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.