
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক মোঃ সোহান (২৭) রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকার এর ছেলে।
জানা যায়, ঢাকা থেকে দুই বন্ধু মোঃ সোহান ও মোঃ শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে মোঃ সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মোঃ শাকিল (২৭) নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। নিউজ পাঠানো সময় পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মোঃ সোহান এর বাড়িতে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.