
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড দিলো ইউপি পরিষদ।
গতকাল সকালে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, এ ব্যারিকেড ব্যবহার করে কোন প্রকার টোল আদায় করা হবেনা। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটিই বসানো হয়েছে।
ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলামের মতে, দীর্ঘদিন ধরে রাত-দিন এ রাস্তা ব্যবহার করে বালু-মাটি, বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেন। চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।
রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলমের মতে, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদী ভাংগন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.