সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / লামায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা

লামায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; ব্যুরো প্রধান, বান্দরবান :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পার্বত্য জেলা বান্দরবান-৩০০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচনী পথসভা ও গণসংযোগ শুরু করেছেন।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে তিনি লামা-আলীকদম উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এর আগে লামা উপজেলার আজিজনগর, ফাইতং ও ফাঁসিয়াখালী ইউনিয়নেও পথসভায় যোগ দেন তিনি।

 

পথসভায় সাচিং প্রু জেরী বলেন “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও স্থায়ী শান্তি ফিরিয়ে আনাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সুযোগ দেন, আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করবো। বান্দরবানের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরস্থায়ী—তাই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে এক হতে হবে।”

 

তিনি আরও বলেন “বান্দরবান শান্তির জেলা, কিন্তু এখানে নানা সমস্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত ও অবহেলিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।”

 

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, প্রথম পথসভায় সাধারণ মানুষের বিশাল উপস্থিতি সাচিং প্রু জেরীর পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছে। তাদের দাবি আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে বান্দরবান-৩০০ আসনটি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে।

 

পথসভা ও গণসংযোগ শেষে সাচিং প্রু জেরী লামা-আলীকদমের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.