
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুহরী নদী থেকে সানু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা সদরের ছাবের মিয়া পাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা প্রথমে পুলিশকে খবর দেয়। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.