সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V



প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০ টায় আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য এজাজুল হক খোকন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ মাহাবুবুল আলম টিপু, অ্যাডভোকেট নাজেম উদ্দিন, অ্যাডভোকেট বাবলু মিয়া, অ্যাডভোকেট সলিমুল মোস্তফা, অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী, অ্যাডভোকেট রিদুয়ান আলী, কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট এবিএম মহিউদ্দিন, অ্যাডভোকেট হারুন রশিদ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাকো আলম, অ্যাডভোকেট ওসমান সরওয়ার আলম শাহীন, অ্যাডভোকেট এনামুল হক সিকদার, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্রমুখ।


আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

লামায় মহান বিজয় দিবস পালিত, বিজয় মেলায় মানুষের ঢল

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য জেলা বান্দরবানের লামায় মহান বিজয় ...

Portrait of a professional, showcasing contact details and role information.