সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / অবশেষে ছাড়া পেলেন হানিপ্রীত

অবশেষে ছাড়া পেলেন হানিপ্রীত

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং শুরুর পালিত কন্যা হানিপ্রীত অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। পঞ্চকুলা প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক রোহিত ভাট হানিপ্রীততের জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০১৭ সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বলা হয়, রাম রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ভারতের হরিয়ানার পঞ্চকুলায় ব্যাপক সহিংসের ঘটনায় হাত ছিল হানিপ্রীতের। দুই বছর জেলে কাটানোর পর অবশেষে আম্বালার এক সিটি কোর্ট তাকে জামিন দেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সরিয়ে দেওয়ার পরই জামিনের আবেদন গ্রহণ করেন আদালত।

দুই বছর আগে অক্টোবরে সেই সহিংসতার ঘটনায় প্রাণ গিয়েছিল ৩০ জনের। এ ঘটনায় আহত হয়েছিলেন অন্তত ২০০ জন। হানিপ্রীতের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে দাবি করা হয়েছিল, হরিয়ানার পঞ্চকুলায় সহিংসতায় হানিপ্রীতকে সাহায্য করেছিলেন ডেরা ম্যানেজমেন্ট কমিটির আরও ৪৫ জন।

উল্লেখ, এই হানিপ্রীতকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রাম রহিমের বিরুদ্ধে। ডেরার প্রাক্তন অনুসারীদের দাবি, রাম রহিমের সার্বক্ষণিক সহযোগী হওয়ার আগে হানিপ্রীত তার দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.