সাম্প্রতিক....
Home / জাতীয় / অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান বাংলাদেশ

অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া বিমানের টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। তবে কোনো যাত্রী টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে নিতে পারবেন। আর এজন্য গুনতে হবে না বাড়তি কোনো চার্জ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

বিমান কর্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল ২৪০ কোটি টাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞার কারণের বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.