
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আবদুর রাতিনের ভাই অঞ্জন রহমান জানান, বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে রাতিনকে দাফন করা হবে।
তনি জানান, রাতিন কিছু দিন পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ব্লকে ২১৬ নম্বর কেবিনে কিছু দিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন।
অঞ্জন রহমান আরো জানান, তার ভাই প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন।
শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন রাতিন। ১৯৭২ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। এ পর্যন্ত দুই শতাধিক টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে। রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো- রত্মদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা, বোবাকাহিনি, গৃহবাসী প্রভৃতি।
১৯৭০ সালে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা মেহমুদ।
তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘দেবদাস’, ‘হারানো সুর’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’ প্রভৃতি।
সূত্র:rtnn.net,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.