সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / অস্ত্রসহ বাঁশখালীর যুবক চকরিয়ায় আটক

অস্ত্রসহ বাঁশখালীর যুবক চকরিয়ায় আটক

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থেকে পাচারকালে একটি ওয়ান শুটারগান (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে পুলিশ। চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাঘগুজারা সেতু থেকে সোমবার দুপুর সোয়া ২টার দিকে অস্ত্রসহ মো.পারভেজ (১৯)কে আটক করা হয়।

অস্ত্রসহ আটক পারভেজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া বড়ছড়ি কদুল্যাপাড়া বাইন্যাবাড়ির জামাল আহমদের ছেলে।

এ ব্যাপারে ধৃত পারভেজকে আসামী করে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই মং থোয়াই হ্লা চাক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন থানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্রসহ আটক যুবককে রিমান্ডে আনা হবে অস্ত্রের উৎস ও গন্তব্যস্থান উদঘাটনে জিজ্ঞাসাবাদ করতে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.