সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতা মৌলানা ছৈয়দ আহমদ অদ্য ২৯ জানুয়ারি দুপুর ১ টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ২৯ জানুয়ারি রবিবার, বাদ মাগরিব কক্সবাজার সদর উপজেলার উত্তর পাতলী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অ্যাড: আন্ওয়ার হোছাইন এর পিতা মৌলানা ছৈয়দ আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাড: ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাড: মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.