
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ খোরশিদ আলম এর মাতা সাজেদা বেগম (৭৭) অদ্য ৩০ জুলাই (রবিবার) বিকাল ৩ টার সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার সদর থানা সড়কস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল ৩১ জুলাই সোমবার, সকাল ১০ টার সময় ভালুকিয়া তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ খোরশিদ আলম এর মাতা সাজেদা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.