সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ‍্যাডঃ মোহাম্মদ মনিরুজ্জামান এর মৃত‍্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ‍্যাডঃ মোহাম্মদ মনিরুজ্জামান এর মৃত‍্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাজী পাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ‍্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আজ ১৭ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭.৪৫ মিনিটের সময় ককসবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)


আগামীকাল ১৮ নভেম্বর (সোমবার) সকাল ১০টার সময় ককসবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মরহুমের ১ম নামাজে জানাজা এবং বাদ জোহর পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংগনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ‍্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান এর মৃত‍্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার (পিপি নারী) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত করে শান্তি কামনা করেন।

 

আমরা তাঁহার আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.