
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের ভগবান শ্রী কৃষ্ণের শ্রীবিগ্রহ ও মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী মহোৎসব ও মেলা। আজ সোমবার সকালে সনাতনী র্ধ্বজা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে সাতশত তুলশীদান এবং উপজেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে গীতাপাঠ প্রতিযোগীতা। এদিন বেলা ২টায় সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বিকাল ৫ টায় শুরু হবে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাত ৮টায় অনুষ্ঠিত হবে ধর্মসম্মেলন।
এতে পৌরহিত্য করবেন বাঁশখালীস্থ চিন্তাহারী সাধন পীঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। রাত ৮টায় অনুষ্টিত ধর্মসম্মেলনে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্তিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসস্পন্ন ধর্মতত্তবিদ ও পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চিরিংগা যুবকল্যান সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ। এতে সভাপতিত্ব করবেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে।
আগামীকাল মঙ্গলবার ভোররাতে শুরু হবে ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞ। এতে নামসুধা পরিবেশন করবেন- পটুয়াখালীর কানুগোপাল সম্প্রদায়, ভোলার বৈষ্ণব নারায়ন দে সম্প্রদায়, মানিকগঞ্জের নিতাই গৌর সম্প্রদায়, ফিরোজপুরের কৃষ্ণমুরারী সম্প্রদায় ও চকরিয়ার শ্রী গুরু অচ্যুতানন্দ সম্প্রদায়।
সোমবার শুরু হওয়া ভগবান শ্রী কৃষ্ণের শ্রীবিগ্রহ ও মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টানের সমাপ্তি ঘটবে আগামী ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে। এ পাঁচদিন মহোৎসব ও মেলায় আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ধনরঞ্জন দাশ বলেন, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানটি অসম্প্রদায়িক এক মিলনমেলায় পরিণত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.