মুকুল কান্তি দাশ; চকরিয়া:
শিশু শিক্ষার্থীদের দ্বিতীয় বোর্ড পরীক্ষা আজ ১ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কক্সবাজার জেলার ৮ উপজেলা থেকে ৩৪ হাজার ৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তারা ৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।তাদের মধ্যে ৩১টি কেন্দ্রে ২৪ হাজার ৭’শ ২৯ জন জেএসসি পরীক্ষার্থী এবং ১৫টি কেন্দ্রে ৯ হাজার ৩’শ ১১জন জেডিসি পরীক্ষার্থী অংশ নেবে। এবার পুরো দেশেই ২৪ লাখের বেশি শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য মতে, এবার চকরিয়ার ৭টি কেন্দ্রে ৬ হাজার ৪’শ ৩৪ জন, পেকুয়ার দুটি কেন্দ্রে ২ হাজার ৮৬জন, টেকনাফের ৩টি কেন্দ্রে ১ হাজার ৬’শ ৭৬ জন, উখিয়ার ৪টি কেন্দ্রে ২ হাজার ৭’শ ১২ জন, কুতুবদিয়ার ২টি কেন্দ্রে ১ হাজার ৪’শ ৮৫জন, রামুর ৪টি কেন্দ্রে ২ হাজার ১’শ ৪৬জন, মহেশখালীর ৩টি কেন্দ্রে ৩ হাজার ১’শ জন এবং সদর উপজেলার ৬টি কেন্দ্রে ৫ হাজার ৯০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অন্যদিকে, জেডিসিতে অংশ নিচ্ছে চকরিয়ার ৩টি কেন্দ্রে ২ হাজার ১’শ ৯জন পরীক্ষার্থী। কক্সবাজার সদরের ৩টি কেন্দ্রে ২ হাজার ২’শ ৮০ জন, কুতুবদিয়ার ১টি কেন্দ্রে ৫’শ ৯৮ জন, মহেশখালীর ২টি কেন্দ্রে ১ হাজার ৩’শ ৪৭জন, পেকুয়ায় ২টি কেন্দ্রে ৮’শ ৬৫জন, রামুর ২টি কেন্দ্রে ৮’শ ৭০ জন, উখিয়ার ১টি কেন্দ্রে ৬’শ ১৩জন ও টেকনাফের ১টি কেন্দ্রে ৬’শ ২৯ জন পরীক্ষার্থী।
কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা রাম মোহন সেন সাংবাদিকদের বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রয়োজনীয় প্রশ্ন ও খাতা সংশ্লিষ্ট উপজেলায় পৌছানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-আনসারের সমন্বয়ে নিরাপত্তা টিম যোগান দেবে সংশ্লিষ্ট থানা কর্মকর্তা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.