
সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচনের লক্ষে আগামীকাল (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি।
যদিও চিঠিতে জিএম কাদেরকে তিনি পার্টির কো-চেয়ারম্যান বলে উল্লেখ করেন। শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও জাতীয় পার্টির সংসদের নেতা নির্বাচন হবে এ সভায়। রওশন এরশাদ এই সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে, অনিবার্য কারণে রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ।
সূত্র: somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.