
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
আবেদন দায়েরের তিন সপ্তাহ পার হলেও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি। এ বিষয়ে ঈদগাঁও-ইসলামাবাদের দুই এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন দায়ের করে।
প্রাপ্ত তথ্য মতে, ইসলামাবাদ ইউপি ৯নং ওর্য়াড়ের গজালিয়া এলাকায় ঈদগাঁও নদীর পাশ্বে প্রায় ৮/৯টির ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘমাস যাবৎ ধরে ব্যাপক হারে বালি উত্তোলন করে চলছে। যার ফলে একদিকে নদীর পাড় ঝুঁকিপূর্ণ হয়ে ভেঙ্গে যাওয়ার উপক্রম শুরু হয়েছে, অন্যদিকে বালি বিভিন্ন জায়গায় সরবরাহে প্রতিনিয়ত শত শত ভারী যানবাহন বেপরোয়া ভাবে চলাচল করছে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারনে বর্তমানে সড়কটি নষ্টের দিকে ধাবিত হচ্ছে এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগামী অসংখ্য শিক্ষার্থীদের জন্য চলাফেরায় মারাত্মক ভাবে হুমকিতে পরিনত হয়ে পড়েছে।
এছাড়াও এসব ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি ছোট ছোট যান চলাচলের ক্ষেত্রেও অযোগ্য হয়ে পড়েছে। যাতে করে এলাকার সাধারণ লোকজন জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারে প্রয়োজনীয় কাজেকর্মে ছোট পরিবহন নিয়ে আসা যাওয়া করতে নিদারুণ কষ্ট পাচ্ছে। এমনকি অদূর ভবিষ্যতে এ গ্রামীণ সড়কটি যদি বেপরোয়া ভারী যানবাহন চলাচলে ব্যাপক হারে নষ্ট হয়ে পড়লে মুমূর্ষু রোগী, শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চলাচলে নানাভাবে কষ্ট পেতে হবে।
এদিকে এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী মহল কর্তৃক ড্রেজার মেশিন দিয়ে দিবালোকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এই সংক্রান্ত বিষয়ে খোদাইবাড়ী, গজালিয়া ও ভোমরিয়াঘোনা এলাকার ৬ জনের বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করেছে এলাকাবাসী। এ আবেদনে অর্ধশতাধিক গ্রামবাসীর স্বাক্ষরও রয়েছে।
এ ব্যাপারে ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক গজালিয়া এলাকায় ড্রেজার মেশির দিয়ে বালু উত্তোলন, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে শত শত ভারী যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন দাখিল করার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.