প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি মানুষকে নাগরিক সেবা পৌঁছে দিতে দুই হাজার একশ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান ঘোষণা করেন তিনি।
রোববার (১৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে ঢাকা ওয়াসার আওতায় রাজধানীর খিলগাঁও এলাকায় দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, আবারো ক্ষমতায় এলে রাজধানীর সব বক্সকালভার্ট ভেঙ্গে এলিভেটেড রুট নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। আর ২০৪১ সাল নয় ২১০০ সালের বাংলাদেশে কি হবে তা দেখতে চাই। আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি ২১০০ সাল পর্যন্ত। ডেল্টা প্ল্যানের মধ্যে রয়েছে যেটা আমি সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছি, প্রত্যেকটি নদী ড্রেজিং করে, প্রতিটা এলাকাকে উন্নত করতে হবে। প্রতিটা জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ আমাদের সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এই তিনটির পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন, যদি আসতে পারি, তাহলে সকল বক্স কালভার্ট ভেঙ্গে দেব আমি। আশা করি পর্যাপ্ত টাকা-পয়সা হবে আমাদের। আর ওই বক্স কালভার্ট এবং খালগুলো উন্মুক্ত করে দেব। খালগুলোর ওপর দিয়ে এলিভেটেড রাস্তা বানিয়ে দেব।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.