সাম্প্রতিক....
Home / জাতীয় / আমির খসরু কারাগারে

আমির খসরু কারাগারে

আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

২১ অক্টোবর, রবিবার আমির খসরুর করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ দেন।

এর আগে গত ৪ অাগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমির খসরুর কথিত ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কোতোয়ালি থানায় এ মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

আমির খসরুর বিরুদ্ধে আইসিটি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় করা এ মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয়।

মামলা হওয়ার পর খসরু হাইকোর্টে গেলে তাকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। সেই জামিনের মেয়াদ শেষে গত ৭ আগস্ট তিনি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা তাকে ২১ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করেন বলে আমির খসরুর আইনজীবী মফিজুল হক ভুইয়া জানান।

সেই ধারাবাহিকতায় আমির খসরু আদালতে হাজির হয়ে আবারও মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। একপর্যায়ে গোয়েন্দা পুলিশের এসআই সঞ্জয় গুহ আদালতে ফোনালাপের অডিওটি বাজিয়ে শোনান। পরে বিচারক জামিন নামঞ্জুর করে আমির খসরুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.