সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আলীকদম মাতামুহুরী রিজার্ভে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেড় লক্ষ ঘনফুট পাথর ও সরঞ্জাম জব্দ

আলীকদম মাতামুহুরী রিজার্ভে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেড় লক্ষ ঘনফুট পাথর ও সরঞ্জাম জব্দ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ এপ্রিল) দুইদিন ব্যাপী বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলের (রিজার্ভ) দুর্গমের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলার দুর্গম পাইনছড়ার আগা, বুচি খাল, ছোট বেতি, বড় বেতি নামক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানের ১ লক্ষ ৫০ হাজার অধিক ঘনফুট পাথর জব্দ, একটি পাথর কাটার মেশিন সহ পাথর ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে। জব্দকৃত মালামাল আলীকদম থানার হেফাজতে দেয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ে সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি। এসময় জুনিয়র কেমিস্ট আবদুছ ছালাম, আলীকদমের মাতামুহুরী রেঞ্জের ফরেস্টার মিনার চৌধুরী সহ লামা বন বিভাগ ও আলীকদম থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ে জুনিয়র কেমিস্ট আবদুছ ছালাম বলেন, অভিযানের পর পাথরখেকোদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। শীঘ্রই আমরা পরিবেশ আইনে মামলা দায়ের করব।

সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক ঝিরি মরে যাচ্ছে। ফলে পাহাড়ে পানির উৎস কমে যাচ্ছে। অবৈধ পাথর উত্তোলনকারী এবং এদের সাথে জড়িত সবার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.