সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদমে দুই মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ : আহত ৫

আলীকদমে দুই মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ : আহত ৫

প্রতিকী ছবি

মোহাম্মদ রফিকুল ইসলাম;  লামা :

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ভাড়া চালিত দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত আশ্রাফ উদ্দিন (২৫) মোটর সাইকেল ড্রাইভার। আহতরা হলেন, মেহের আলী (৪০), তেরেস ত্রিপুরা (১৬), ইউছুপ (২৫), বাজিরু ত্রিপুরা (৪০) ও দুর্জয় ত্রিপুরা (২৮)।

৬ অক্টোবর শুক্রবার দুপুরে আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অশ্রাফ উদ্দিন আলীকদম উপজেলা সদর ইউনিয়নের পান বাজার এলাকার সিলেটি পাড়ার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। আহতরা আলীকদম ও থানচি উপজেলা বাসিন্দা।

জানা গেছে, দুইজন যাত্রী নিয়ে আশ্রাফ উদ্দিন আলীকদম থেকে থানচি উপজেলায় যাচ্ছিল। এসময় সে ডিম পাহাড় এলাকায় এসে পৌছালে বিপরীত দিকে আসা আরেকটি যাত্রী বোঝাই মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। স্থানীয় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরি কর্তব্যরত ডাক্তার আশ্রাফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.