সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইতালিতে আন্তর্জাতিক ব্যাংকার সম্মেলনে জালালাবাদের শাহজাহান মনির

ইতালিতে আন্তর্জাতিক ব্যাংকার সম্মেলনে জালালাবাদের শাহজাহান মনির

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলন যোগদান করতে এখন ইতালীতে অবস্থান করছেন কৃতি ব্যাংকার শাহজাহান মনির। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এভিপি শাহজাহান মনির লোহাগাড়া শাখার ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।

১৫ জুন বিকেল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইতালীর রাজধানী রোমের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। রোমে অবস্থানকালে তিনি বিভিন্ন ব্যাংকিং সেমিনার, কর্মশালা ও গ্লোবাল ব্যাংকিং চ্যালেঞ্জ এন্ড সাসটেইনেবল ইনিশিয়েটিভ শীর্ষক আন্তর্জাতিক ব্যাংকার সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ইতিপূর্বেও তিনি একাধিক আন্তর্জাতিক ব্যাংকিং কনফারেন্সে যোগদান করেছেন। পূর্বে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শাহজাহান মনির ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র।

কৃতি ব্যাংকার শাহজাহান মনির সদরের জালালাবাদের পালাকাটা গ্রামের মরহুম ডাঃ আলী আজগর ও মরহুমা দিল আবাজ খাতুনের কনিষ্ঠ ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক।

তিনি ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি রেহেনা নোমান কাজলের ছোট ভাই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.