
পশ্চিম জাভা প্রদেশে সুবং অঞ্চলে ঘটে দুর্ঘটনাটি।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জে পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে ২৫ জন নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন ১৫ জন।
১০ ফেব্রুয়ারি শনিবার পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলের উষ্ণ প্রস্রবণে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
সুবাং পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী বহন করছিল। বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে এমন ঘটনা ঘটেছে।
অধিকাংশ যাত্রীরাই বানতেন প্রদেশের দক্ষিণ তানগেরাং অঞ্চলের বাসিন্দা। তারা টাংকুবান পারাহু পর্বতের কাছে উষ্ণ প্রস্রবণ দেখার উদ্দেশে যাত্রা করেছিল।
সুবাং পুলিশ প্রধান বুধি হেন্ডরাত্নো বলেন, হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার মূল কারণ বের করতে তদন্ত করা হচ্ছে। সূত্র:আফসানা সুমী-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.