সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় একটি ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪১ জন। মঙ্গলবার (৩ জুলাই) ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই দুর্ঘটনায় আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ফেরিটিতে ছিদ্র থাকার কারণেই এটি পানিতে ডুবে গেছে।

ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা জানিয়েছে, উপকূল থেকে ফেরিটি ৩শ মিটার পাড়ি দিয়েছিল।

এখন পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪১ জন। ফেরিটিতে মোট ১৩৯ জন যাত্রী এবং ৪৮টি যানবাহন ছিল।

ভয়াবহ এই ফেরি দুর্ঘটনা এমন দিনে ঘটেছে যখন দেশটির কর্তৃপক্ষ আরও একটি ফেরি দুর্ঘটনার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।

ওই ফেরি দুর্ঘটনায় ১৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে সুমাত্রায় একটি জনপ্রিয় পর্যটন লেকে ওই ফেরিটি দুর্ঘটনা কবলিত হয়।

সূত্র:bangla.thereport24.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.