সাম্প্রতিক....
Home / জাতীয় / ইভিএম কেন্দ্র পরিচালনায় থাকবে সেনাবাহিনী

ইভিএম কেন্দ্র পরিচালনায় থাকবে সেনাবাহিনী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি বলেন, ইসির পক্ষ থেকে যেসব কেন্দ্র ইভিএম ব্যবহার করা হবে কেন্দ্রগুলো সেনাবাহিনীর দ্বারা পরিচালনা করার আলোচনা করেছি। এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কমিশন সিদ্ধান্ত নিলে কেন্দ্রগুলো সেনাবাহিনী দ্বারা পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুসারে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

এইচএসসির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক : চলতি বছরের সারা দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান ...

Portrait of a professional, showcasing contact details and role information.