ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগ সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টায় দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে টেকনাফ সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. ইয়াকুব এর সভাপতিত্বে ও সদর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহির আহম্মদের পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আবদুল মতিন ডালিম, সদর ইউনয়ন ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি আলী আকবর, সদর ইউনিয়ন সাবেক সহ-সভাপতি আবদুল ফারুক, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ছাত্রলীগ নেতা মো. ইমরান, ঈমান হোসাইন, ইমান হোসেন ইমন, আবদুল হামিদ, সাইফুল ইসলাম, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহীম বাবলু প্রমুখ টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের মো. ইমরান সভাপতি, ঈমান হোসাইন সাধারন সম্পাদক ও ইমান হোসেন ইমন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এদিকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়ে নেতা কর্মীদের নিয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.