এম. আবুহেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নতুন অফিস বাজার থেকে এ যুবককে আটক করা হয়। আটককৃত যুবকটি মোহাম্মদ ইউনুছ উখিয়া কুতুপালং এলাকার আবু শামার পুত্র বলে জানা যায়। সে দীর্ঘদিন নতুন অফিস জালাল মেম্বারের ভাড়া কলোনীতে পরিবার নিয়ে বসবাস করে রিক্সা চালাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত যুবক মোঃ ইউনুছ দীর্ঘদিন ঐ এলাকায় বসবাসের পাশাপাশি অপহরণকারীদলের সদস্য হিসাবে জড়িত থাকার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে সে বিভিন্ন কৌশল অবলম্বন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি তাদের সন্দেহ হলে স্থানীয় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর অভিযান চালিয়ে তাকে আটক করে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলমের মতে, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে অপহরণকারী দলের সাথে সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন অপরাধ করে আসছিল। স্থানীয়দের সন্দেহ হলে আটক পূর্বক পুলিশের হাতে সোপর্দ করে। তবে, তাকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট ধারায় আদালতে প্রেরণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.