সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুর থেকে অস্ত্রসহ যুবক আটক

ইসলামপুর থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুর থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কিরিচসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ইসলামপুরের ফুটখালী নির্জন পাহাড়ী এলাকা থেকে মোজাম্মেল হকের পূত্র শেফায়েত হোসেন (২১)কে আটক করে। এই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র পেলেও আশপাশ এলাকা থেকে ২টি কিরিচ উদ্ধার করা হয় বলে এ প্রতিবেদককে পুলিশ জানিয়েছেন।

অভিযান পরিচালনাকারী কর্মকতা দেবাশীষ সরকার অস্ত্রসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.