সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে আ,লীগ নেতার মৃত্যু : জানাযা সম্পন্ন

ইসলামপুরে আ,লীগ নেতার মৃত্যু : জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুরের মধ্যম নাপিতখালী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজির আহমদ ২৮ অক্টোবর সকাল সাড়ে এগারটার দিকে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

একইদিন বাদে মাগরিব মধ্যম নাপিতখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহূমের নামাজের জানাজা অনুষ্টিত হয়। মরহুমের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।

এতে উপস্থিত ছিলেন – সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদু রহমান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী এবং এলাকার সাধারণ লোকজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.