
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ইসলামপুরে সিআর মামলায় মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আবুল কাসেম, স্ত্রী খোরশিদা বেগম ও কন্যা ডালিয়া আক্তার তানিয়া।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ইউনিয়নের জুমনগর ও মধ্যম নাপিতখালী এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: খায়রুজ্জামানের নেতৃত্বে এএসআই আহসান মোর্শেদসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানকারী পুলিশ সদস্যরা জুমনগরের গভীর জঙ্গল থেকে আবুল কাশেমকে গ্রেফতার করে। এরপর মধ্যম নাপিতখালীস্থ নিজ বাড়ী থেকে তার স্ত্রী খোরশিদা বেগম ও কন্যা ডালিয়া আক্তার তানিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মহিলাসহ তিনজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.