
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের লবণ শিল্প এলাকাখ্যাত ইসলামপুরে সোনালী সল্ট এন্ড ক্রাশিং ইন্ডাস্ট্রির অফিস উদ্বোধন করা হয়। ২৮ জুন বাদে জুমা ইউনিয়নের বটতলী এলাকায় অফিসটি ফিতা কেটে উদ্বোধন করেন, সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এতে উপস্থিত ছিলেন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অছিয়র রহমান, ইউপি চেয়ার ম্যান আবুল কালাম, ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী, সোনালী সল্ট এন্ড ক্রাশিং ইন্ডাস্ট্রির সত্বাধিকারী, সদর আ,লীগ উপ-প্রচার সম্পাদক মো:শরীফ, মক্কা সল্টের সত্তাধি কারী সেলিম, ব্যবসায়ী নুরুল আলম, ঈদগাঁও কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল হামিদ, সদর যুবলীগ সহসভাপতি মিজানুল হকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
সাংসদ কমল এলাকার খোঁজখবর নেন। ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম ছৈয়দনুর সাহেবের বাড়ীর যাতায়াত রাস্তাটি কার্পেটিং করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আ,লীগ নেতা শাহজাহান চৌধুরী একটি আবেদন দেন সাংসদকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.