সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর সাইন‌বোর্ড এলাকার টা‌র্নিং প‌য়ে‌ন্টে টমটম‌কে ওভারটেক করতে গিয়ে পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বেশ কজন আহত হয়েছে।

১৬ আগষ্ট দুপুর একটার দি‌কে এই দুর্ঘটনা‌টি ঘটেছে। আহত‌দের‌কে হাসপাতালে পাঠানো হয়ে‌ছে। ঘটনাস্থ‌লে নিহত হওয়া ব্য‌ক্তির কোন প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে দুর্ঘটনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সংবাদকর্মীকে অবগত করেন আইরিয়ান নামের এক সচেতন যুবক। নিহতের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.