কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। জানা যায়, ৮ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন টার্নিং পয়েন্টে বাড়ীর গাছভর্তি এক ট্রলিকে সজোরে ধাক্কা দেয় দুর পাল্লার হানিফ এন্টারপ্রাইজ। এসময় ঘটনাস্থলে ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকার মতিউর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২৮) নিহত হয়।
অপরদিকে ট্রলি চালক একই ইউনিয়নের উত্তর নাপিতখালীর মৃত রহমানের পুত্র নুরুল ইসলাম (৪২) ও মধ্যম নাপিতখালীর আবদুল মজিদের পুত্র জসিম উদ্দীন (৩০) গুরুতর আহত হয়। তন্মধ্যে জসিম উদ্দীনের একটি পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যায়। আহতদের চকরিয়ার মালুমঘাট হাসপাতালে চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে বলেও সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম মানিকের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসছে।
এ ব্যাপারে এএসআই আমিরুলের সাথে কথা হলে তিনি সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.