সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরের ব্যবসায়ীর মৃতদেহ রামু থেকে উদ্ধার

ইসলামপুরের ব্যবসায়ীর মৃতদেহ রামু থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুরের এক ব্যবসায়ী রামু থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের একদিন পর মৃতদেহ পাওয়া গেছে। নিহত ছাদেক রেজা (৪০) ইউনিয়নের খাঁনঘোনার মৃত বদিউল আলমের পূত্র বলে জানা গেছে।

ছাদেক রেজার ছোট ভাই হারুনর রশিদের মতে, ১১ অক্টোবর বিকালে রামু সিটি পার্কে তাদের এক নিকট আত্মীয়ের বিয়ের দাওয়াতে যায়। যথা সময়ে খাওয়া ধাওয়া শেষে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করেন। গতকাল সারাদিন- রাত বাসায় না আসলে সবার নজরে পড়ে। অধ্যবধি কোন সন্ধান না পেয়ে প্রশাসনিক সহযোগিতার জন্য তৎপর হয়ে উঠে।

এদিকে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার খাদ্য গোদামের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ছাদেক রেজার নিকটাত্মীয় ঈদগাঁও আ,লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ। এ ব্যাপারে রামু থানার ওসির মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.