সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে অগ্নিকান্ড : ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ইসলামাবাদে অগ্নিকান্ড : ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফাইল ফটো

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে তিন বসতবাড়ী পুড়ে ছারখার হয়ে পড়েছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

৪ এপ্রিল রাত প্রায় সাড়ে আটটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছুপেরখীল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালালেও ততক্ষণে বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ঘটনার সময় ঐ এলাকার এক বাড়ী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়লে অপর আরও দু’টি বাড়ি পুড়ে যায়। বর্তমানে অগ্নিকান্ড কবলিত বাড়ির লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ছিদ্দিক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.