
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ পয়েন্টে টমটমের ধাক্কায় নিশু মনি নামের এক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিশু মনি ইসলামাবাদ ওয়াহেদর পাড়ার বলে জানা যায়।
২৯ জুলাই বিকাল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ওয়াহেদর পাড়াস্থ ব্রীক ফিল্ডের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ঘটনার সময় নিহত নিশু মনি রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক (টমটম) সজোরে ধাক্কা দেয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই বিকালে মৃত্যুর মুখে ঢলে পড়ে। স্থানীয় মেম্বার আবদু শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে নিশু মনির অকাল মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.