সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ইসলামাবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : পরিবারে শোকের ছায়া

ইসলামাবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : পরিবারে শোকের ছায়া

প্রতিকী ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে পুকুরে ডুবে এক শিশু মর্মান্তিকভাবে মৃত্যুবরন করার খবর পাওয়া গেছে।

জানা যায়, ১৪ আগষ্ট সকাল ১১টা থেকে ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল এলাকার সৌদি প্রবাসী শামশুল আলমের শিশুপূত্র রিহাম (৬) কারো অজান্তে স্থানীয় মসজিদের পাশ্বর্বতী বড় পুকুরে পড়ে যায়। তাকে নানা স্থানে খোঁজাখুঁজির পর এলাকার লোকজন পুকুরে গোসল করতে গেলে শিশু রিহানকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পায় একই দিন বিকেল পাঁচটার দিকে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুবরণ করা শিশুটি ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের শিক্ষক নুরুল ইসলামের ভাগিনা বলে জানা গেছে। শিশুটির মৃত্যুতে পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মেম্বার দিদারুল ইসলাম শিশু রিহামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.