সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে বসতবাড়ী ভস্মিভুত : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ইসলামাবাদে বসতবাড়ী ভস্মিভুত : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

http://coxview.com/wp-content/uploads/2021/01/Fire-Sagar-10-1-21.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে এক বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে ধারনা করেছেন এলাকাবাসী।

১০ই জানুয়ারী রাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নের হিন্দুপাড়াস্থ পূর্ব চরপাড়া এলাকার মৃত আবদুল মজিদের পুত্র দিনমজুন আবদু সালামের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এদিন সকালে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেই এমন চিত্র চোখে পড়ে এই প্রতিবেদকের।

ঘরের মালিক আবদু সালামের সাথে কথা হলে তিনি হতাশ কন্ঠে জানান, রাত্রে বাড়ীর এক পাশ থেকে আগুন জ্বলে উঠতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে প্রাণপর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ীতে থাকা কমপক্ষে দেড়শত আড়ি ধানসহ মালামাল পুড়ে ছারখার হয়ে পড়ে। আগুনের সূত্রপাতটি তিনি জানেন না জানিয়েছেন।

স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম অগ্নিকান্ড সংগঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পুড়ে যাওয়া অসহায় পরিবারকে নগদ অর্থসহ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.