সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের দুইজন মহিলা যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তবে হতাহতদের নাম ও পরিচয় তিনি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি।


স্থানীয়দের বরাতে ভারপ্রাপ্ত কর্মকতা বলেন, সকালে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আটজন আহত হন।আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.