সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইসলামাবাদে শ্রমিকনেতা মাহফুজ আর নেই : বিভিন্ন মহলের শোক

ইসলামাবাদে শ্রমিকনেতা মাহফুজ আর নেই : বিভিন্ন মহলের শোক

Shok - 4কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের বিশিষ্ট শ্রমিকনেতা মাহফুজুর রহমান (৪৮) আর নেই। ১৮ অক্টোবর বিকাল ৩ টায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….. রাজেউন)। তিনি দীর্ঘদিন বৃহৎ শ্রমিক সংগঠন ইসলামপুর লবণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। ১৯ অক্টোবর সকাল ৮.৩০টায় ইউছুপেরখীল কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি লুৎফর রহমান কাজল। তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ, সহ-সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শওকত আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ শফি, সহ-সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ বিএনপি সভাপতি ছানা উল্লাহ, সহ-সভাপতি নুরুল হক, আবদুল করিম, মোজাফ্ফর আহমদ সুমন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল সভাপতি আজমগীর, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জুয়েল, হাজী পাড়ার বাজার সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। ইউনিয়ন বিএনপি সভাপতি ছানা উল্লাহ বলেন, মাহফুজ দীর্ঘদিন বিএনপি রাজনীতির বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

-প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.