
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ শাহ ফকির বাজারে যাত্রীবাহী পরিবহন হানিফের চাপায় কালু নামের এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১৫ আগস্ট দুপুর ১২ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছে ঈদগাঁও পুলিশ। মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। নিহত মোহাম্মদ কালু ইসলামপুরের পূর্ব নাপিতখালীর বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত কালু ঈদগাঁও বাজারে যাওয়ার জন্য ইজিবাইক (টমটমে) উঠছিল। এ সময় কক্সবাজার মুখি হানিফ পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১১-১২৪৭ গাড়ীটি সজোরে কালুকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আরো একজন যাত্রী গুরুতর আহত হয়েছে। তদন্ত কেন্দ্রের এক এএসআই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে তদন্ত কেন্দ্রে রাখে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.