
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউছুপেরখীল এলাকার প্রবীন মুরব্বী, ঈদগাঁও বাজারের এক সময়ের ব্যবসায়ী ও প্রবাসী কাশেম উল্লাহের পিতা হাজী ছৈয়দ করিম সওদাগর ১৮ই জুলাই রাত সাড়ে দশটার দিকে আল ফুয়াদ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
১৯ জুলাই সকাল এগারটায় ইউছুপেরখীল জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। তাঁর জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ নাতি নাতনী ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সমপ্ত পরিবার পরিজনের গভীর সমবেদনা প্রকাশ করেন, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম আবুহেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.