
কামাল শিশির; রামু :
কক্সবাজারেল রামুর ১৩ নং ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াত করেন স্কুলের সহকারী শিক্ষক নুরুল আজিম (বাবুল)।
পরিচালনা পরিষদের সভাপতি জাফর আলম জুয়েল এর সভাপতিত্বে স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রমজান আলী, নবগঠিত সদস্য শাহ মোহাম্মদ এমরান, সৈয়দ হোসেন, সদস্যা ময়না, মিনুন্নাহার, পি টি এ সভাপতি হামিদুল হক সহ আরো অনেকে।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা। এ সময় স্কুলে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষিকাসহ নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.